ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

সংগৃহীত ছবি

সিলেট প্রতিনিধি: বরিশাল চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবী ও বিচারকদের মধ‍্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের ১০ তলা ভবনের সামনে প্রধান ফটকের ঠিক ভেতরে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে।

আদালত প্রাঙ্গণে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে।

সিএমএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম জানান, পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা সিসিটিভি ফুটেজ দিয়ে বিস্ফোরণকারীদের শনাক্তে সহায়তা করছি।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, বোম ডিসপোজাল ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

আপডেট সময় ০১:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬