/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি

আইএনবি স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন শিশু সিলেট বিভাগের বাসিন্দা। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ শিশু।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৭৫ শিশু। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৮ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ শিশুর শরীরে। আরও ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে পরীক্ষার মাধ্যমে মোট ১৭ হাজার ১১৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ শিশুর।

এ ছাড়া এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৪ হাজার ১৪২ শিশু।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

আপডেটের সময় : ০৬:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬