আইএনবি বিশেষ প্রতিনিধি: আমিন বাজার ইউনিয়ন ভূমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান বলেন, ভূমিদস্যু ও সিন্ডিকেটের কোন অপপ্রচারে ভীত নই। আমি জনগণের সেবক কোন অপপ্রচারের বিভ্রান্ত হবেন না।
তিনি অভিযোগ করে বলেন, আমি যোগদানের পর থেকেই কিছু ভূমিদস্যু ও সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে কাজ না করার ফলে আমার বিরুদ্ধে প্রতিনিয়তভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন নিবন্ধন বিহীন অনলাইনে অপ-প্রচার চালিয়ে আমাকে পতিত সরকারের দোসর বানানো চেষ্টা চলছে।
আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই আমরা যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী রয়েছি প্রত্যেকেই প্রজাতন্ত্রের অধীনস্থ। যখন যে দল সরকার গঠন করে দেশ শাসনের দায়িত্ব গ্রহন করে আমাদের প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে তাদের সাথে থেকে দায়িত্ব পালন করতে হয় এটাও সরকারি বিধিবিধান, এই বিধিবিধান অমান্য করার কোন সুযোগ নেই। আমি প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আমার উপর অপির্ত দায়িত্ব পালন করে থাকি।
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে আমাকে জড়িয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমার তথাকথিত সম্পৃক্ততা দাবি করে যে সংবাদ ও পোস্টারিং করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একজন সরকারি কর্মকর্তা,কর্মচারী হিসেবে আমাকে পেশাগত দায়িত্ব পালনের খাতিরে বিভিন্ন সময়ে নানা শ্রেণী-পেশার মানুষের মুখোমুখি হতে হয়। সরকারি দাপ্তরিক কাজ কিংবা জনসাধারণের সেবা প্রদানকালে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ ছবি তুলে থাকলে বা কোনো ছবিতে আমার উপস্থিতি দেখা গেলে, তা কোনোভাবেই আমার রাজনৈতিক সম্পৃক্ততা প্রমাণ করে না।
কিছু স্বার্থান্বেষী মহল আমার সততা ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পুরোনো বা এডিটেড (বিকৃত) ছবি ব্যবহার করে এই বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি দৃঢ়তার সহিত বলেন আমি কোনো রাজনৈতিক দলের “দোসর” নই এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমার নুন্যতম কোন সম্পর্কও নেই।
আমি সর্বদা বিধিমোতাবেক সরকারি দায়িত্ব পালনে সচেষ্ট এবং যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার রাখি।
আমি প্রশাসন, সচেতন মহল এবং গণমাধ্যমকর্মীদের এই ধরনের সাজানো ও বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার দায়িত্ব ও কর্তব্য থেকে বিন্দুমাত্র বিচ্যুতি করা যাবে না।
আইএনবি/এম আর এ/বিভূঁইয়া
প্রিন্ট

আইএনবি নিউজ ডেস্ক 




















