ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

বগুড়ায় ভুল প্রশ্নে নেওয়া হলো এইচএসসি পরীক্ষা

সংগৃহীত ছবি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ কেন্দ্রের একটি কক্ষে চলতি এইচএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত মানবিক বিভাগের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। এতে ওই কক্ষের ৪৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪২ জন ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দেন। কলেজ কর্তৃপক্ষ বলছে ভুলবশত এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষে মোট ৫০ জন পরীক্ষার্থী ছিল যাদের মধ্যে ৭ জনের হিসাব বিজ্ঞান এবং ৪৩ জনের যুক্তিবিদ্যা। পরীক্ষা চলাকালে ৪২ জনকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শেষে দায়িত্বরত কর্মকর্তারা ২০২৫ সালের প্রশ্নপত্র সংগ্রহ করে ২০২৬ সালের প্রশ্নপত্র তাদের হাতে তুলে দেন। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, এই ভুল কোনো সাধারণ ভুল নয়। সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণেই এমন ভুল হয়েছে বলে আমি মনে করি।

শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আবুল কালাম আসাদ বলেন,

ভুলবশত ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রতি পরীক্ষার দিনের মতো আজকেও সকালে থানা থেকে প্রশ্নপত্র আনা হয়। সেখানে ২০২৫ ও ২০২৬ উভয় সালের প্রশ্ন ছিল। ২০২৫ সালের প্রশ্নগুলো ছিল ইমপ্রুভ পরীক্ষার্থীদের জন্য। প্রশ্নপত্র বিতরণের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ভুলবশত ১০৭ নম্বর কক্ষে ২০২৫ সালের ৪২টি প্রশ্নপত্র চলে যায়।

তিনি আরও দাবি করেন, পরীক্ষা চলাকালে আমি ওই কক্ষ তিনবার পরিদর্শন করেছি। কিন্তু তখন কোনো পরীক্ষার্থী বা দায়িত্বরত শিক্ষক বিষয়টি আমাকে জানাননি। পরে জানতে পেরে আমরা বিষয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছে ২০২৫ সালের প্রশ্নেই তাদের খাতা মূল্যায়ন করা হবে। আশা করি শিক্ষার্থীদের কোন ক্ষতি হবেনা। তিনি আরও বলেন, এ ঘটনায় বোর্ড থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা কাল তদন্তে আসবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

বগুড়ায় ভুল প্রশ্নে নেওয়া হলো এইচএসসি পরীক্ষা

আপডেট সময় ০৯:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬