ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস খাদে, আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি:  গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবাগ্রিন লাইনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থল সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ২৫ যাত্রী আহত হন।

আহতদের মধ্যে ২০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই নৃপেন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

গোপালগঞ্জে বাস খাদে, আহত ২৫

আপডেট সময় ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬