ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটির যন্ত্রে আগুন

সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৩ নম্বর জেটির গ্যান্ট্রি ক্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) দুপুরে জেটিতে ব্যবহৃত ওই যন্ত্রে অগ্নিকাণ্ডের ফলে জেটির কার্যক্রম সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

আগুনে পাশের কয়েকটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়। তবে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোনেম বিল্লাহ জানান, বন্দরের ওই জেটিতে ব্যবহৃত রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর বন্দর কর্তৃপক্ষ কনটেইনার হ্যান্ডলিং সাময়িকভাবে বন্ধ করে দেয়। অগ্নিকাণ্ডের সময় কর্মরতদের সরিয়ে নেওয়া হলেও আগুনের তাপে চারটি কনটেইনার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ঘণ্টার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. নাহিদ মোস্তফা জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে। বর্তমানে জেটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটির যন্ত্রে আগুন

আপডেট সময় ১১:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬