ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

আইএনবি ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে । এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি চোরাই তামার তার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র আউটসোর্সিং কর্মী হিসেবে সচিবালয়ে কর্মরত ছিলেন।

তার সম্পৃক্ততার সূত্র ধরেই চুরির ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি কমিশনার জানান, চুরি করা তামার তার একটি ভাঙারির দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করা হয়েছিল।

মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করা হয়। পরে অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত ব্যক্তি এবং যে দোকানে তার বিক্রি করা হয়েছিল, সেই দোকানের সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা চোরাই তামার তার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

আপডেট সময় ০১:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬