ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে:নাসীরুদ্দীন পাটওয়ারী

আইএনবি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করে বলেছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ডিল করে বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে বলে । মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপির বর্তমানে যে ইকোনমিক পলিসি তা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণ সম্ভব নয়। বিএনপি যদি জোর-জবরদস্তি করে ড. ইউনূসের সঙ্গে ডিল করে, লন্ডনে ডিল করেছিল, নতুনভাবে সেই ডিল নবায়ন করে যদি ক্ষমতায় যায় তাহলে এনসিপির হাতে তাদের পতন হবে।’

তিনি বলেন, জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন, ক্ষমতা না চাইতেও তিনি পেয়ে ছিলেন। তার (জিয়াউর রহমান) কিছু ক্যারিশমেটিক জায়গা ছিল, সেই জায়গা থেকে তিনি অর্থনৈতিক কিছু স্বনির্ভরতার জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছেন। কিন্তু সে সময় সুযোগ ছিল বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করার।

এনসিপির এই নেতা আরও বলেন, ‘জিয়াউর রহমান অর্থনীতিকে পুনর্গঠন করেছেন। রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন কিন্তু তিনি সফল হননি। তিনি যদি চাইতেন, তার হাতে এত ক্ষমতা ছিল জনগণ যেভাবে সাপোর্ট দিয়েছিল, বাংলাদেশের গতিপথ তিনি ঘুরিয়ে দিতে পারতেন। ওই সময় বাংলাদেশে নতুন একটা রিফর্ম প্রসেসের মধ্যে যেতে পারত। কিন্তু জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে এই সুযোগ মিস করেছেন।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউনূসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে:নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৩:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫