ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

কুমিল্লার সেই নারীর ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরাতে নির্দেশ

আইএনবি ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দরজা ভেঙে ঘরে ঢুকে ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনার ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিটিআরসিকে এ নির্দেশনা পালন করতে বলা হয়েছে।

এ ছাড়া ওই নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দিতে বলা হয়েছে।

রোববার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী মীর এ কে এম নুরুন্নবীর করা রিটে এ আদেশ দেওয়া হয়। আদেশের বিষয় নিশ্চিত করে তিনি জানান, আগামী ১৪ জুলাই রিটটি আদেশের জন্য তালিকায় থাকবে। ওইদিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে হবে।

এর আগে রোববার (২৯ জুন) ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলী নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তিনি মুরাদনগর উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।

তার আগে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন ওই গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু।

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে; দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে।

এ ছাড়া ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় মূল অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

কুমিল্লার সেই নারীর ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরাতে নির্দেশ

আপডেট সময় ০১:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫