/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জবির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার

আইএনবি ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনটি ‌দাবি বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

রাজধানীর কাকরাইলে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরাদ্দ বৃদ্ধি করে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আবাসন সংকট নিরসনে দ্রুত অস্থায়ীভাবে নির্মাণকাজ শুরু করা হবে। এছাড়া দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

পরে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করানো হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম ফায়েজ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আজ বিকেল ৪টা থেকে তিন দফা দাবিতে ঢাকার কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গণ-অনশনে বসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। অনশন শুরু করেন তারা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

জবির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার

আপডেটের সময় : ০৩:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫