/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের লাঠিপেটায় সাবেক বিডিআরের ৭ সদস্য আহত

আইএনবি ডেস্ক: চাকরি পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন সাবেক বিডিআরের (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সাত সদস্য।

সোমবার (৭ এপ্রিল) বেলা দুইটার দিকে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কামরুল ইসলাম (৪৮), মাহফুজুর রহমান (৫৯), রতন কুমার দেব (৬০), মোতালিব হোসেন (৬৫), কামরুজ্জামান (৪৫), সরোয়ার হোসেন (৫০) ও ইসমাইল হোসেন (৭০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ইসমাইল হোসেন জানান, তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। তখন শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের লাঠিপেটা করে। জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহত সাবেক বিডিআরের সদস্যদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

পুলিশের লাঠিপেটায় সাবেক বিডিআরের ৭ সদস্য আহত

আপডেটের সময় : ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫