ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার

আইএনবি ডেস্ক: প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে ৬ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এ তথ্য জানান।

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে এক লাখ ৮০ হাজার জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি।

২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ এই তালিকা ছয় ধাপে মিয়ানমারকে প্রদান করে। এদের মধ্যে আরও ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনো চলমান রয়েছে। যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্যও নির্ধারণ হবে।

এটিই রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে প্রথম বড় একটি পদক্ষেপ। শুধু এই আড়াই লাখ নয়, বাকী সাড়ে ৫ লাখ রোহিঙ্গাকে দ্রুততার সঙ্গে যাচাই-বাছাই করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার

আপডেট সময় ০১:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫