ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়কের সুপারিশে ওয়াসায় চাকরি! (ভিডিও )

আইএনবি ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল রাখতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝরিয়েছে হাজারো ছাত্র-জনতা। সে রক্তের দাগ না শুকাতেই মেধাতো দূরে থাক, কোটাতেও নয়, সরাসরি রেফারেন্সে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। আর রেফারেন্সদাতাদের তালিকায় আছে সমন্বয়কদের নাম।

জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই ১৫০ জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশে আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নাম। বাদ পড়েননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। ৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজমুলের নামও আছে রেফারেন্সদাতার তালিকায়।

চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসার জোন ৬ এ প্রবেশ করতে গেলে দেশ টিভির টিম নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়ে। একপর্যায়ে প্রবেশের অনুমতি মিললেও মেলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমোদন।

তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলার সময় রেফারেন্সদাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত।

তবে সুপারিশ দাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তৌহিদ। তার দাবি, এমন কোনো সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে।

এ ঘটনায় প্রশ্ন উঠছে তাহলে কি সমন্বয়ক আর পিএস-এপিএসদের রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ ওয়াসা-ই।

এ বিষয়ে ওয়াসা সচিব মশিউর রহমানের দাবি, সব কিছু করেছেন ওয়াসা এমডি। তিনি শুধু স্বাক্ষর করেছেন। তবে বিস্তারিত জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সচিব ও তার লোকজন।

এ বিষয়ে জানতে চাইলে পূর্বানুমতির দোহাই দিয়ে দেশ টিভি টিমের সঙ্গে কথা বলেননি ওয়াসার এমডি।

অস্থায়ী বা মাস্টার রোলে কর্মচারি নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রনায় ২০১৮ সালে নির্দেশ প্রদান করেছে। তবে ওয়াসাসহ অনেক প্রতিষ্ঠান এখনও মাস্টার রোলে চাকরি প্রদান করে যাচ্ছে।
সূত্র:দেশ টিভি

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়কের সুপারিশে ওয়াসায় চাকরি! (ভিডিও )

আপডেট সময় ০৯:০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫