/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন

আইএনবি ডেস্ক: ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক গণমাধ্যমকে বলেন, ‘ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। তেমন কোনো ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন

আপডেটের সময় : ০৮:৪৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫