ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় ট্রাংকে মিললো আড়াই কোটি টাকা

আইএনবি ডেস্ক: ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালায়। সেখান থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে। দুদকের সাথে যৌথবাহিনীও এ অভিযানে অংশ নেয়। ওই বাসায় একটি ট্রাংক থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। পরে এই জব্দ টাকা আদালতে জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী। দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় ট্রাংকে মিললো আড়াই কোটি টাকা

আপডেট সময় ০৯:২১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫