ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

সেনাপ্রধান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন: উপদেষ্টা সাখাওয়াত

আইএনবি ডেস্ক: নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন। দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার ব্যাপারে সবাইকে সতর্ক করে সেনাপ্রধানের দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সচিবালয়ের ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাখাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রেটেশন (ব্যাখ্যা) কী- তা আপনারা জানেন।

সেনাপ্রধানকে ‘স্ট্রেট ফরওয়ার্ড ম্যান‘ আখ্যা দিয়ে তিনি বলেন, আমি যতটুকু উনাকে চিনি¬ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মুখের ওপর বলেন, বলার মতো লোক। সো আই হ্যাভ লট অব রেসপেক্ট ফর হিম। উনি কী বলেছেন, না বলেছেন¬সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না; এটা উনি দিতে পারবেন।

বক্তব্যে সেনাপ্রধান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহম্মদ ইউনুসের নাম ধরে কথা বলেছেন, এ বিষয়ে সাখাওয়াত হোসেনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এই বিষয়ে আপনারা তাকে (সেনাপ্রধান) জিজ্ঞাসা করবেন।

এর আগে গতকাল রাজধানীর রাওয়া ক্লাবে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। এ সময় তিনি সবাইকে একসঙ্গে থাকার জন্য কাজ করার আহ্বান জানান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

সেনাপ্রধান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন: উপদেষ্টা সাখাওয়াত

আপডেট সময় ০৯:৩২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫