ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার

আইএনবি ডেস্ক: রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, অসুস্থতার কারণে যুক্তরাজ্যে থাকলেও সবসময় আমি আপনাদের পাশে আছি। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য নিরন্তন সংগ্রাম করেছেন এবং অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, প্রায় সোয়া লাখ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও ন্যায়বিচারের জন্য আদালতের বারান্দায় ঘুরছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে।

বেগম জিয়া বলেন, দীর্ঘ ৬ বছর পর ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর একত্রিত হতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি। সেই সাথে জুলাই বিপ্লবসহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া আরও বলেন, আমার অবর্তমানে তারেক রহমান দলকে সুসংগঠিত করেছে। তাই এমন কোনো কাজ করবেন না, যাতে এতোদিনের সংগ্রাম বৃথা হয়ে যায়।

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়-এ কথা উল্লেখ করে খালেদা জিয়া, ক্ষুদ্র ক্ষুদ্র বিভেদ ভুলে এক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ফ্যাসিস্টরা এখনও জুলাই আন্দোলনের অর্জনকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সবাইকে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এক হয়ে, এসব চক্রান্তকে রুখে দিতে হবে। দলকে পূর্বের ন্যায় নেতৃত্ব প্রদানে সুসংহতভাবে গড়ে তুলতে হবে। প্রতিহিংসা নয়, ভাতৃত্বের মাধ্যমে দেশকে বাসযোগ্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গড়ে তুলতে হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার

আপডেট সময় ০৮:২৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫