/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশাচালক হত্যা মামলায় পলক ২ দিনের রিমান্ডে

আইএনবি ডেস্ক:রাজধানীর বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদুয়ানুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে তার রিমান্ডের আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটো রিকশাচালক হাফিজুল শিকদার।

ওইদিন বিকেল ৩ টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তার পরিবার গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

অটোরিকশাচালক হত্যা মামলায় পলক ২ দিনের রিমান্ডে

আপডেটের সময় : ১০:২৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫