/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ঘন কুয়াশার কারনে সময়মতো নামেনি ১১ ফ্লাইট

আইএনবি ডেস্ক:রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। এ সময়ে ১১টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের কথা ছিল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল আটটা থেকে আবার ফ্লাইট নামতে শুরু করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সোমবার দিবাগত রাত দুইটার পর থেকে ঘন কুয়াশা ছিল। এরপর কুয়াশা বাড়তে থাকে। এ জন্য ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

তিনি বলেন, এ ১১ ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, একটি ছিল কার্গো বিমান। তবে সকাল আটটার পর থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।

কামরুল ইসলাম বলেন, রাতে কোনো অভ্যন্তরীণ ফ্লাইট থাকে না। আর, আজ সকালে এসব উড়োজাহাজের চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শাহজালালে ঘন কুয়াশার কারনে সময়মতো নামেনি ১১ ফ্লাইট

আপডেটের সময় : ০৬:৩১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩