/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ডিকেট ভাঙতে পেঁয়াজ না কেনার আহ্বান

আইএনবি ডেস্ক: প্রতিবেশী দেশ ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ায় বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশি পেঁয়াজের কেজি ২৪০ টাকায় পৌঁছেছে।

এ অযৌক্তিক দাম বাড়ার প্রতিবাদে ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী সাতদিন পেঁয়াজ না কেনার ডাক দিয়েছেন অনেকে। কেউ ১০ থেকে ১৫ দিন পেঁয়াজ কিনবেন না বলে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ফেসবুকে বিভিন্ন ইভেন্ট খুলে পেঁয়াজ কেনা বন্ধের ডাক দিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

এ ছাড়া সিন্ডিকেট ভেঙে দিতে পেঁয়াজ না কেনার আহ্বান জানিয়ে অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

অনেকে আবার ফেসবুকের পাশাপাশি ইউটিউবে লাইভ করে পেঁয়াজ না কেনার আহ্বান জানাচ্ছেন।

ফেসবুকে একজন লিখেছেন, সিদ্ধান্ত ফাইনাল। আগামী ১৫ দিন পেঁয়াজ কেনা বন্ধ। সবাই পেঁয়াজ বর্জন করুন।

পেঁয়াজ পচনশীল পণ্য, তাই কিছুদিন কেনা বন্ধ রাখলে সিন্ডিকেট ভাঙা অবশ্যই সম্ভব।

এ ছাড়া পেঁয়াজ নিয়ে নানা ধরনের রসিকতাও করছেন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সিন্ডিকেট ভাঙতে পেঁয়াজ না কেনার আহ্বান

আপডেটের সময় : ০৬:৫৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩