ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলীতে বাসে অগ্নি সংযোগ

আইএনবি ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের আজ বুধবার দ্বিতীয় দিন চট্টগ্রামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। সকাল আটটার দিকে নগরের কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন আজ সকালে একটি সংবাদমাধ্যমকে বলেন, পোশাক কারখানার শ্রমিকদের নামিয়ে দিয়ে বাসটি কর্ণফুলী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। সামনে অবরোধকারীদের দেখে বাসটি ফিরে আসার চেষ্টা করে। পরে অবরোধকারীরা বাসটি আটকিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। বাসের চালক ও সহকারী দ্রুত নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন দেওয়ার আগে স্লোগান দিয়ে বাসটি ভাঙচুর করা হয়। পরে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে বাসটি পুড়ে যায়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

কর্ণফুলীতে বাসে অগ্নি সংযোগ

আপডেট সময় ০৫:৪৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩