/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের বাবার বাবরি মসজিদ নিয়ে ভিন্ন সুর

বিনোদন ডেস্ক: ভারতের বাবরি মসজিদ এখন টক অব দ্য টাউন। দেশটির সুপ্রিম কোর্ট শনিবার মসজিদটির ভূমি মালিকানার রায় ঘোষণা করেছেন । রায়ে অযোধ্যার বিরোধীপূর্ণ বাবরি মসজিদের জমি মন্দির নির্মাণে হিন্দুদের দিতে নির্দেশ দেয়া হয়েছে। আর নতুন একটি মসজিদ নির্মাণে মুসলমান সম্প্রদায়কে শহরেই আলাদা একখণ্ড পাঁচ একরের জমি বরাদ্দ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

রায় ঘোষণার পর থেকেই এটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বলিউড তারকারাও মুখ খুলেছেন এই প্রসঙ্গে।

সুপ্রিমকোর্টের এ রায়ে সন্তুষ্ট বলিউড তারকা সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান। তবে অন্যান্য তারকার চেয়ে এই বর্ষীয়ান তারকা যেন একটু ভিন্নমত দিলেন।

তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, মুসলমানদের জন্য দেয়া ঐ ৫ একর জমিতে মসজিদের নির্মাণ চাই না আমি। বরাদ্দকৃত ওই জমিতে মসজিদের প্রয়োজন নেই মুসলমানদের। তার বদলে ওই জমিতে স্কুল অথবা কলেজ তৈরি হোক। এতে অনেক সমস্যা মিটবে। ইসলামে ভালোবাসা ও ক্ষমার কথা বলা হয়েছে। ভারতের মুসলমানদের সেদিকটি ভেবেই এগোতে হবে।

সুপ্রিমকোর্টের রায়কে সাধুবাদ জানিয়ে সেলিম খান বলেন, ‘এ রায় ঘোষণার পর এতদিনে অযোধ্যা বিতর্কে ইতি পড়ল। এবার ওই দুই নীতি মেনেই চলতে হবে। অতীত আঁকড়ে পড়ে থেকে লাভ নেই। বরং পুরনো সব কিছু ভুলে এগিয়ে যেতে হবে।’

তার ভাষ্যমতে, ‘অযোধ্যা বিতর্ক নিয়ে আর কোনো আলোচনার দরকার নেই। তার চেয়ে দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করা উচিত।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

সালমানের বাবার বাবরি মসজিদ নিয়ে ভিন্ন সুর

আপডেটের সময় : ০৭:১৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯