/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলামোটরে আগুন লেগে বাস পুড়ে ছাই

আইএনবি ডেস্ক: রাজধানীর বাংলামোটর মোড়ে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে একটি চলন্ত বাস আগুন লেগে পুড়ে গেছে। বাস থেকে আগুন রাস্তার পাশের মমতাজ ম্যানশনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ঢাকা সদরের উপপরিচালক বজলুর রশিদ জানান, বাসটি সেন্টমার্টিন পরিবহনের। মাহদী ইসলাম বাবু নামে এক ব্যক্তি জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আগুনের খবর জানান। খবর পেয়ে ৯টা ২৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

তিনি আরও জানান, বাসটিতে যেখানে আগুন লাগে তার পাশেই মমতাজ ম্যানশন। সেখানে মোটর পার্টসের একটি গোডাউনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১০টা ৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও বাসের ভেতর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ঢাকা সদরের উপপরিচালক বজলুর রশিদ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

বাংলামোটরে আগুন লেগে বাস পুড়ে ছাই

আপডেটের সময় : ০৭:০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২