/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়েন্দা পুলিশের স্ত্রীর মরদেহ নিজ বাসায় ঝুলছিল

আইএনবি ডেস্ক: রাজধানীর খিলগাঁও তিলপাড়া এলাকার একটি বাসা থেকে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত (এসবি) উপ-পরিদর্শক বজলুর রশিদের সহধর্মিনী নীলা আক্তার হাসির (৩৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) ওই এলাকার ১১ নম্বর রোডের ১৮৫/৩/এ নম্বর বাড়ির নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নীলা পাবনার সুজানগর উপজেলার হাসেম আলী শেখের মেয়ে।

বর্তমানে স্বামী সন্তানদের নিয়ে খিলগাঁও তিলপাড়ায় থাকতেন তিনি। তার স্বামী বজলুর রশিদ পুলিশের গোয়েন্দা শাখার সিটিএসবির মেকানিক্যাল শাখায় এসআই হিসেবে কর্মরত।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

এদিকে হাসপাতালের মর্গে নিহতের ভাই আব্দুল বারী বিপ্লব জানান, তার বোন অসুস্থ ছিলে। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

গোয়েন্দা পুলিশের স্ত্রীর মরদেহ নিজ বাসায় ঝুলছিল

আপডেটের সময় : ১১:১৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২