ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোজ্যতেলের দামে সুফল মিলছে না ডলারের কারণে: বাণিজ্যমন্ত্রী

আইএনবি ডেস্ক: আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তারপরও ডিজেলে প্রতি লিটারে ৮ টাকা করে লোকসান হচ্ছে।

আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে। কিন্তু আমাদের দেশে ডলারের দাম বেড়েছে। তাই যে সুফলটা পাওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবে।

তিনি আরও বলেন, বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী তার হিসাব দিয়েছেন। এ মুহূর্তে কী দাম হয়েছে এবং আশপাশের দেশে কী দাম আছে। সেটাতে দেখা গেছে আমাদের প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে দাম কম আছে।

‘পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীতে পণ্যের দাম অনেক বাড়ানো হয়েছে’ এ নিয়ে কোনো তদারকি আছে কি না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা বাণিজ্য মন্ত্রণালয় করবে না। পরিবহন মন্ত্রণালয়- কতটুকু বাড়ার কথা সেটা তারা ঠিক করছে। আরও আলোচনা চলছে, এক্স্যাক্টলি কতো হওয়া উচিত।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোজ্যতেলের দামে সুফল মিলছে না ডলারের কারণে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:১৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২