/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড

আইএনবি ডেস্ক: গতকাল শুক্রবার ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে পদ্মা সেতুতে । এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা এখন পর্যন্ত একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার ড. মাহমুদুর রহমান বলেন, শুক্রবার পার হওয়া যানবহানের মধ্যে সবচেয়ে বেশি ছিল ব্যক্তিগত গাড়ি। এদিন পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১৩ হাজার ১৫৯টি ছিল ব্যক্তিগত গাড়ি। এ ছাড়া বাস পারাপার হয়েছে ৭ হাজার ৭২২টি। একদিনে টোল আদায়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি। এতে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে। অপরদিকে জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১২ হাজার ৫৬টি যানবাহন। যা থেকে টোল আদায় হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

ঈদ সামনে রেখে প্রতিদিনই আগের দিনের রেকর্ড অতিক্রম করছিল। প্রথম ১২ দিনে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি যান পদ্মা সেতু পারাপার হয়। এর আগের রেকর্ড ছিল ৩ কোটি ১৬ লাখ টাকারও বেশি টোল আদায়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড

আপডেটের সময় : ০৬:৩৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২