/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন

আইএনবি ডেস্ক:দুই দিনের সফরে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ ঢাকায় এসেছেন।

মঙ্গলবার (২৪ মে) রাতে তিনি ঢাকায় পৌঁছেন।

বুধবার (২৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন নিকোলা সেলাকোভিচ।

ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার সকালে সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। একই সঙ্গে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। এছাড়া ‘বাংলাদেশ-সার্বিয়া : কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক এক সেমিনারে যোগ দেবেন নিকোলা সেলাকোভিচ।

বৃহস্পতিবার (২৬ মে) সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন তিনি ঢাকা ছেড়ে যাবেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন

আপডেটের সময় : ০৭:২৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২