/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসের সংক্রমণ দেশেও বাড়তে পারে

আইএনবি ডেস্ক: দেশে বর্তমানে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণ ও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কম; কিন্তু বিশ্বের বিভিন্ন স্থানে সংক্রমণ বাড়ছে। পাশের দেশ ভারতে সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে বলে গত রবিবার আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোগ বিশেষজ্ঞদেরও আশঙ্কা, আগামী এক-দেড় মাসের মধ্যে করোনার নতুন ঢেউ আসতে পারে।

কভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও বলছে, বাংলাদেশে কভিড-১৯-এর সংক্রমণ নিম্নমুখী হলেও পাশের দেশসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, যা উদ্বেগজনক। কমিটির আশঙ্কা, এখন থেকেই সতর্ক না হলে দেশেও সংক্রমণ বাড়তে পারে। এ বিষয়ে পরামর্শক কমিটি সতর্কতামূলক ব্যবস্থা নিতে সরকারের কাছে ছয় দফা সুপারিশ করেছে।

গতকাল সোমবার কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সুপারিশের বিষয়ে জানানো হয়।

রবিবার কভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণ এবং দেশে সংক্রমণের হার ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখতে করণীয় বিষয়ে কারিগরি পরামর্শক কমিটির মতামত জানতে চেয়েছে বলে জানানো হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

করোনাভাইরাসের সংক্রমণ দেশেও বাড়তে পারে

আপডেটের সময় : ০৭:১৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২