/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ময়লার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

আইএনবি ডেস্ক: রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী মৃত্যু হয়েছে। নিহতর নাম শিখা রানী ভরানী (৫৫)। তিনি পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) শাহ আলম রোববার (২৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতা কর্মী।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে, ফ্লাইওভার দিয়ে আসা সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

এবার ময়লার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

আপডেটের সময় : ০৬:৪৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২