/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে এবার ময়লার গাড়ির ধাক্কায় নারী আহত

আইএনবি ডেস্ক: রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এবার গুরুতর আহত হয়েছেন একজন নারী।  আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়লার গাড়ির চালককে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

আহত নারীর নাম আরজু বেগম। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে এক বাস থেকে নামার সময় পেছন থেকে ময়লার গাড়ি এসে তাকে ধাক্কা দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান।

তিনি বলেন, সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহ করিম মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার আহত নারীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরাও আছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসআই নাজমুল হাসান আরও বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে ময়লার গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। আটক চালকের নাম রতন (৩০)।

আইএনবি/বিভঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

রাজধানীতে এবার ময়লার গাড়ির ধাক্কায় নারী আহত

আপডেটের সময় : ০৬:২৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১