/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লজ্জা ছেড়ে প্রত্যেককেই প্রতি শনিবার বাসাবাড়ি পরিষ্কার করতে হবে: মেয়র আতিক

আইএনবি ডেস্ক: প্রতি শনিবার সকাল ১০ টায় ১০ মিনিট প্রত্যেককেই লজ্জা পরিহার করে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে হবে বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ।

বৃহস্পতিবার সকালে মগবাজার চৌরাস্থা এলাকায় এডিস মশা, ডেঙ্গি ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধনে চিরুনী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গি ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

ডিএনসিসি মেয়র এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

লজ্জা ছেড়ে প্রত্যেককেই প্রতি শনিবার বাসাবাড়ি পরিষ্কার করতে হবে: মেয়র আতিক

আপডেটের সময় : ০৯:১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১