/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেপালের রাষ্ট্রপতির শ্রদ্ধা

আইএনবি ডেস্ক: নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন । পরে পরিদর্শন বইয়ে সই করেন । দুপুর আড়াইটায় নেপালের দূতাবাসে যাবেন তিনি। এর পর বিকাল ৩টা ৪০ মিনিটে বিশেষ বিমানে নিজ দেশের উদ্দেশে রওনা দেবেন।

এর আগে সোমবার রাতে বঙ্গভবনে বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন, স্যানিটেশন, সংস্কৃতিসহ চারটি সমঝোতা স্মারক সই হয়। এ সময় দুদেশের আর্থ, সামাজিক উন্নয়নে পরস্পরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুদেশের রাষ্ট্রপতি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান উপভোগ করেন নেপালের রাষ্ট্রপতি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেপালের রাষ্ট্রপতির শ্রদ্ধা

আপডেটের সময় : ০৮:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১