/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

আইএনবি ডেস্ক: ঢাকার বিমানবন্দর সড়কে সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

রাজধানীর সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

আপডেটের সময় : ০৪:৪৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১