/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আইএনবি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জয়নাল দনিয়া মাজারগলি এলাকায় থাকতেন । বাড়ি কুমিল্লা জেলায়। সন্ধ্যার দিকে ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হলে দনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কোন গাড়ি জয়নালকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেটের সময় : ০৫:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০