ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার থেকে সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: কাদের

আইএনবি নিউজ: আওয়ামী লীগের পাঁচ সহযোগী সংগঠনের সম্মেলনের দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে যাচ্ছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘আগামীকাল সোমবার (অক্টোবর ১৯) থেকে স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।’

রোববার (অক্টোবর ১৮) স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক স্মরণসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলন হওয়া সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি জমা পড়েছে। করোনার জন্য অনেকদিন ধরে সাংগঠনিক কার্যক্রম না চলায় এসব কমিটি করতে সময় লেগেছে। কিন্তু, এখন সব সংগঠনই পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল (সোমবার) স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

তিনি জানান, কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগের পূর্ণাঙ্গ কমিটিও একে একে ঘোষণা করা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে বিজয়ী করেছে। কিন্তু দুর্ভাগ্য এই যে, এই নির্বাচনকে কেন্দ্র করে বরাবরের মতো বিএনপি নেতাদের কথাবার্তা, আচার-আচরণে দেশবাসী হতাশ হয়েছে। তারা এ নির্বাচন নিয়ে চিরাচরিত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। বিএনপি ভোটারদের উৎসাহ-উদ্দীপনা নষ্টের অপপ্রয়াস চালান বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সোমবার থেকে সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: কাদের

আপডেট সময় ১১:২৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০