ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও) Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার

হার্টের রোগীরা কতটুকু মাংস খেতে পারবেন, জেনে নিন

স্বাস্থ্য ডেস্ক: খুব বেশি দেরি নেই ঈদুল আজহার। আর কুরবানির ঈদ মানেই বিভিন্ন রকমের পশু কুরবানি দেওয়া। বাংলাদেশে সবচেয়ে বেশি কুরবানি হয় গরু। যার কারণে সকলের ঘরেই কম বেশি গরুর মাংস রান্না হয়।

তবে হৃদরোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে অনেকেই চেষ্টা করেন না খাওয়ার বা কম খাওয়ার। তবে নিয়ম মেনে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরাও খেতে পারেন গরুর মাংস।

গরু মাংসে অধিক চর্বি থাকে। তাই চর্বিযুক্ত মাংস খাওয়া যথা সম্ভব এড়িয়ে চলা উচিত। কারণ শরীরে হঠাৎ চর্বির পরিমাণ বেড়ে গেলে, রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। যার ফলে উচ্চরক্তচাপ, হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

হার্ট ও উচ্চরক্তচাপের রোগীদের জন্য মাংস খাওয়ার ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছেন ডা. ফারুক হোসেইন। চলুন জেনে নেওয়া যাক-

হার্টের রোগীদের কী পরিমাণ খাওয়া উচিত:
দৈনিক গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো- ৩ আউন্স বা ৮৫ গ্রাম। অর্থাৎ আনুমানিক একটা কম্পিউটারের মাউস বা একটি তাসের বান্ডিলের সমান টুকরাতে এই পরিমাণ মাংস পাবেন। আপনি যদি ৩ আউন্স বা ৮৫ গ্রাম চর্বি ছাড়া গরুর মাংস খান, তাহলে এটা থেকে আপনার দৈনিক ক্যালরির চাহিদার মাত্র ১০ শতাংশ আসবে। ৩ আউন্স মাংসে আছ ২০০ ক্যালরি এবং দৈনিক ক্যালরির চাহিদা ২০০০ ক্যালরি।

মাংস রান্না আগে চর্বি ছাড়িয়ে নিন:
মাংস রান্না করার আগে মাংস থেকে অতিরিক্ত চর্বি ছাড়িয়ে নিন। শুধু মাংসের টুকরা রান্না করতে পারেন। এই রান্না করা মাংস উচ্চ রক্তচাপ, হার্ট ও এলার্জি রোগীরা খেতে পারবেন।

সিনার ও পাজরের মাংস:
গরুর শরীরের সিনা ও পাজরের মাংসে কোনো চর্বি থাকে না। তাই উচ্চ রক্তচাপ, হার্ট ও এলার্জি রোগীরা সিনা ও পাজরের মাংস খেতে পারবেন। এই মাংস খেলে তেমন ক্ষতির শঙ্কা নেই।

টানা কতদিন খাবেন:
আপনি গরুর মাংস খেতে পারলেও দীর্ঘ সময়ের জন্য খেতে পারবেন না। ঈদের দিন থেকে শুরু করে পর পর তিন দিন খেতে পারেন।

দিনে দুই বেলার বেশি নয়:
মাংস অবশ্যই খাওয়া যাবে, তবে দিনে দুই বেলার বেশি নয়। আর মাংসের পরিমাণ হবে ছোট হলে তিন টুকরা আর বড় হলে দুই টুকরা।

গরুর মাংসের শিক কাবাব, চাপ:
শিক কাবাব কমবেশি সবারই বেশ পছন্দ, বিশেষ করে গরুর মাংসের শিক কাবাব। আর উচ্চ রক্তচাপ, হার্ট ও এলার্জির রোগীরা গরুর মাংসের শিক কাবাব ও চাপ খেতে পারেন। কারণ এই খাবারগুলোতে চর্বি থাকে না।

অ্যান্টি হিসটাসিন:
যাদের অতিরিক্ত এলার্জির সমস্যা আছে তারাও মাংস খেতে পারবেন। তবে খাওয়ার আগে একটি অ্যান্টি হিসটাসিন খেয়ে নিতে পারেন। আর উচ্চ রক্তচাপের হার্টের রোগীরা শরীরের কোলেস্টোরল কমায় এমন ওষুধ খেতে পারেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের

হার্টের রোগীরা কতটুকু মাংস খেতে পারবেন, জেনে নিন

আপডেট সময় ০৯:৫৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫