ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে সাড়ে তিন মাসে ৭২৯ শিশুর মৃ’ত্যু

ফঅইল ছবি

স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৭ শিশু। দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই।

শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়া ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৬৩৬ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরও ১৩৯ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৯৬৮ শিশু।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। এর মধ্যে পরীক্ষাগারে ১২ হাজার ৪২৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৭ হাজার ২৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩ হাজার ৫৪৩ শিশু।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এ রোগের জটিলতা বেশি দেখা দেওয়ায় উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

শ্রীলঙ্কাকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে মর্যাদা দিল বিশ্বব্যাংক

হাম ও উপসর্গে সাড়ে তিন মাসে ৭২৯ শিশুর মৃ’ত্যু

আপডেট সময় ০৬:৪৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬