‘স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬০ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৬৪ শিশু। এ ছাড়া নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৮৫ জন। এখন পর্যন্ত দেশে মোট হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৪০ জনের।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইএনবি নিউজ ডেস্ক 






















