/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদনের সময় বেড়েছে

আইএনবি ডেস্ক:হজযাত্রীদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) ভিসার আবেদনের সময় আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রবিবার ধর্ম মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ।

এতে জানানো হয়েছে, আগামী ৫ মে থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে সৌদি দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট রাজধানীর আশকোনার হজ অফিসে জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হলো। আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।

বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দেওয়ার অনুরোধ জানানো হলো।’

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন গত ১৬ এপ্রিল থেকে শুরু হয়। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ এপ্রিল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদনের সময় বেড়েছে

আপডেটের সময় : ০৯:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩