/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ১১ এলাকায় ডেঙ্গু রোগী বেশি ভর্তি

আইএনবি ডেস্ক: আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, রাজধানী ঢাকার ১১টি এলাকা থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। ।

১১টি এলাকার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি এবং উত্তর সিটির পাঁচটি এলাকা আছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমন্ডি ও বাসাবো এলাকা রয়েছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা এলাকা।

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) মো. হাবিবুল আহসান তালুকদার বলেন, ‘এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন। তার মধ্যে ঢাকায় ১৮ হাজার ৮৮৫ এবং ঢাকার বাইরে ১১ হাজার ৮০০ জন। ঢাকার বাইরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

রাজধানীর ১১ এলাকায় ডেঙ্গু রোগী বেশি ভর্তি

আপডেটের সময় : ১১:০০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩