ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও) Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: ৫ আগস্টকে কেন্দ্র করে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কোনো পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে থাকতে পারে।

তবে সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ঘটনার তদন্ত চলছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেট্রোরেলের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিন কমলাপুর রেলস্টেশনসংলগ্ন মতিঝিল এলাকায় মেট্রোরেলের একটি পিলারের নিচে ছাতার ভেতরে রাখা বোমা সদৃশ একটি বস্তু দেখতে পান আনসার সদস্যরা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়।

বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বস্তুটি নিরাপদে অপসারণ করে এবং নিয়ন্ত্রিতভাবে নিষ্ক্রিয় (ডিসপোজ) করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় অতিরিক্ত শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কেউ হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, পরে আশুলিয়াতেও একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। একই প্রক্রিয়ায় সেটিও উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা অনেক কম। তারপরও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। উগ্রবাদী কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো তৎপরতা মোকাবিলায় আমাদের বিশেষায়িত টিম নিয়মিত নজরদারি করছে।

এক প্রশ্নের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক বাংলাদেশ সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছে।

সার্জিও গরের সফরের রাজনৈতিক তাৎপর্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সার্জিও গর নিজেই বলেছেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি তিনি আশাবাদী ও আস্থাশীল। যুক্তরাষ্ট্রও তার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও’:শেখ হাসিনা

৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬