/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের কবরেই শায়িত সাহারা খাতুন

আইএনবি নিউজ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ শনিবার (১১ জুলাই) শ্রদ্ধা জানানো শেষে বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরেই সমাহিত হলেন ।
ডিবিসি টিভি ও জাগোনিউজ

এর আগে শনিবার সকাল ১০টা ৫১ মিনিটে বনানী কবরস্থানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের মরদেহ বনানী কবরস্থানে এসে পৌঁছায় । এরপর ১১টার দিকে বনানী জামে মসজিদ প্রাঙ্গণে সাহরা খাতুনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়।

আগে সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে সাহারা খাতুনের বাসা সংলগ্ন বায়তুল শরফ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে সাহারা খাতুন বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ সাহারা খাতুনকে উন্নত চিকিসার জন্য গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেওয়া হয়।

সাহারা খাতুন ২০০৮ সালে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে তিনি পর পর তিন বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হলে তিনি দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এর পর ওই মন্ত্রীসভায় তার দপ্তর পরিবর্তন হলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মায়ের কবরেই শায়িত সাহারা খাতুন

আপডেটের সময় : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০