ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

ভোলায় অবৈধভাবে তেল মজুত করার সময় ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন তেলবাহী জাহাজ থেকে অবৈধভাবে সংগ্রহের পর মজুত করার সময় ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে কোস্ট গার্ড। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকা।

মঙ্গলবার (২১ এপ্রিল) পৌনে ১২টার দিকে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মেঘনা-তীরবর্তী চৌকিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে সোমবার (২০ এপ্রিল) রাত ৮টায় কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি করে ৪ হাজার ২০০ লিটার অবৈধ জ্বালানি তেল (পেট্রল) জব্দ করা হয়। ওই জ্বালানির মূল্য আনুমানিক ৫ লাখ ৬৭ হাজার টাকা। দেশীয় বিভিন্ন তেলবাহী জাহাজ থেকে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ওই তেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে স্থানান্তর করছিল।

সাব্বির আলম সুজন আরও জানান, জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

ভোলায় অবৈধভাবে তেল মজুত করার সময় ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

আপডেট সময় ১০:৫২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬