ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ফিফা সভাপতির সৌজন্য সাক্ষাৎ

আইএনবি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার সকালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ।

জানা গেছে, বাংলাদেশের ফুটবলের প্রসার ঘটাতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী । অন্যদিকে বাংলাদেশের ফুটবলের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ফিফা সভাপতি।

শেখ হাসিনা নামাঙ্কিত নীল রংয়ের একটি ১০ নাম্বার জার্সি জিয়ান্নি ইনফান্তিনো ফিফার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীও ইনফান্তিনোর নামাঙ্কিত লাল সবুজের জার্সি ফিফা সভাপতিকে উপহার দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

ফিফা সভাপতি সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেবেন বেলা ২টা ২০ মিনিটে। ৩টায় হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। বিকেল পাঁচটায় লাওসের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ফিফা সভাপতির সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৮:১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯