ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও) Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৬৯

স্বাস্থ্য ডেস্ক: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে আরও ১৬৯ জন রোগী ভর্তি হয়েছেন।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি র্কপোরেশনের বাইরে) ৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১৬ জন রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৬৬ জন ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৭৭ জন। চলতি বছরের ১৪ জুন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৭৩৯ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী। এছাড়াও বছরের আজকের দিন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যু হয়েছে ২৯ জনের।

জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন মোট ৫৭৫ জন। এর আগে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৬৯

আপডেট সময় ০৪:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫