ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাই হওয়া বসুন্ধরার তেল জামালপুরে উদ্ধার, আটক ১

জামালপুর প্রতিনিধিঃ আজিম সরকার নামে জামালপুরের ইসলামপুর উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে ৪৯৫ কার্টন বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে ইসলামপুর বাজার থেকে কার্টনভর্তি তেলগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সুখতারা ট্রান্সপোর্ট এজেন্সির ঢাকার তেজগাঁ কার্যালয় থেকে ছেড়ে যাওয়া ৬০০ কার্টন বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেলসহ একটি ট্রাক ছিনতাই হয়। প্রতি কার্টনে দুই লিটার ওজনের নয়টি করে বোতল ছিলো। ঐ ট্রাকে ১১ লাখ ৮৮ হাজার টাকার সয়াবিন তেল ছিলো। সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় সুখতারা ট্রান্সপোর্ট এজেন্সির পক্ষ থেকে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

সুখতারা ট্রান্সপোর্ট এজেন্সির প্রতিনিধির তথ্যের ভিত্তিতে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া ও ওসি আব্দুল্লাহ আল মামুন পুলিশ ফোর্স নিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর বাজারের ব্যবসায়ী মো. আজিম সরকারের মেসার্স শাওন ট্রেডার্সের গুদামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দোকানের মালিক আজিম সরকারকে আটক এবং গুদাম থেকে ৪৯৫ কার্টন বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল উদ্ধার করা হয়। উদ্ধার করা এই তেলের মূল্য প্রায় ৯ লাখ ৮০ হাজার ১০০ টাকা। বাকি ১০৫ কার্টন সয়াবিন তেল ওই গুদামে পাওয়া যায়নি।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যবসায়ী আজিম সরকার জানান, জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার তার খালাতো ভাই আনিছের মাধ্যমে আনিছেরই বন্ধু ইরানি নামের এক ব্যক্তি তার কাছে তেলগুলো মজুদ রেখে যান। যাওয়ার সময় তার কাছ থেকে ৫৫ হাজার টাকাও নিয়ে যান। পরে এসে যোগাযোগ করার কথা থাকলেও তিনি আর আসেননি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ছিনতাই হওয়া বসুন্ধরার তেল জামালপুরে উদ্ধার, আটক ১

আপডেট সময় ০৩:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯