/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান লকডাউন ৫ মে পর্যন্ত বাড়ছে

আইএনবি ডেস্ক: লকডাউনের চলমান পরিস্থিতি আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দোকানপাট খোলা থাকবে। ব্যক্তিগত গাড়ি-ঘোড়া চলাচল করবে। কিন্তু গণপরিবহন ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।

আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে এখনো স্বস্তির জায়গায় নেই। তাই এই মুহূর্তে খুব কঠোর বা একেবারে খোলামেলা- কোনো দিকেই যেতে পারছে না সরকার। তাই বর্তমানে দোকানপাট খোলা রেখে যে পরিস্থিতি চলছে; সেই পরিস্থিতিতে আরো এক সপ্তাহ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।

আজকের বৈঠকে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লিখিত সিদ্ধান্তের ব্যতিক্রম না হলে আজ বিকেলের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

চলমান লকডাউন ৫ মে পর্যন্ত বাড়ছে

আপডেটের সময় : ১০:৫২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১