/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা ভাইরাসে মৃত্যু-আক্রান্তে একদিনের সর্বোচ্চ রেকর্ড দেশে

আইএনবি নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও আক্রান্ত হয়েছেন। দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন। আর আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৬২ জন।

এ নিয়ে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ জনে। আর আক্রান্ত বেড়ে ৯৪ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪২৭। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ২৮ হাজার ৪৯১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখ ৪২ হাজার ২৭০ জন।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

করোনা ভাইরাসে মৃত্যু-আক্রান্তে একদিনের সর্বোচ্চ রেকর্ড দেশে

আপডেটের সময় : ১১:৫৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০