ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও) Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার

করোনাভাইরাস টেস্টের অনুমতি পেলো আইসিডিডিআরবি

আইএনবি নিউজ: এতোদিন পর্যন্ত সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) শুধু একটিমাত্র প্রতিষ্ঠান করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা নিয়ন্ত্রণ করেছে।

কিন্তু এখন থেকে এ ভাইরাস নিয়ে কাজ করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। গতকাল কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু কেন প্রতিষ্ঠানটিকে শুরু থেকে এ কাজে যুক্ত করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, আইসিডিডিআরবিকে রোগ শনাক্তকরণ পরীক্ষার জন্য ১০০ কিট দেয়া হচ্ছে।

রোগ শনাক্তকরণ প্রক্রিয়ায় আইসিডিডিআরবিকে আগেই যুক্ত করা দরকার ছিল বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, আইসিডিডিআরবির পরীক্ষার সক্ষমতা আছে। আমি জানি না, কেন এত দিন পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি। এখন আইসিডিডিআরবির মতো অন্যরাও যেন সহজে নমুনা পায়, তার ব্যবস্থা করতে হবে।

জৈব নিরাপত্তা আছে এমন ল্যাবরেটরিতেই কোভিড ১৯ শনাক্তকরণ পরীক্ষা হতে হবে। নিরাপত্তাব্যবস্থা না থাকলে ল্যাবরেটরির কর্মীদের সংক্রমণের ঝুঁকি থাকে। সেই নিরাপত্তা আইসিডিডিআরবির ল্যাবরেটরিতে আছে।

গতকাল সন্ধ্যায় আইসিডিডিআরবির পক্ষ থেকে বলা হয়েছে, তারা সরকারের পক্ষ থেকে কোনো কিট পায়নি। প্রতিষ্ঠানটির যোগাযোগ বিভাগ বলেছে, ‘কোভিড-১৯ পরীক্ষার পরিকল্পনায় আমাদের সম্পৃক্ত করায় আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। আমরা এখন কাদের পরীক্ষা করব, কীভাবে নমুনা সংগ্রহ করা হবে, পরীক্ষার ফলাফল নিয়ে কী করব, সেসব বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করছি।’
প্রথম আলো

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের

করোনাভাইরাস টেস্টের অনুমতি পেলো আইসিডিডিআরবি

আপডেট সময় ১০:১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০