ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার

আইএনবি ডেস্ক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বাতিল করা লাইসেন্স পুনর্বহাল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়া এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে হাসপাতালটিকে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের বিষয়টি জানিয়ে সোমবার (২৭ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে গত ১৯ জুলাই হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও বিষয়গুলো তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে তা সন্তোষজনক মনে করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত শর্ত পূরণের বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালের লাইসেন্স বাতিলের আগের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধান যথাযথভাবে অনুসরণ করা।

এ ছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে লাইসেন্সের শর্ত পালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ দেয়। পরে তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হলো।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার

আপডেট সময় ১২:৪২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬